কফিনেই বন্দি বিদেশ যাওয়া নারীদের স্বপ্ন

কফিনেই বন্দি বিদেশ যাওয়া নারীদের স্বপ্ন!

কফিনেই বন্দি বিদেশ যাওয়া নারীদের স্বপ্ন!

পরিবারের আর্থিক দৈন্যদশা মেটাতে ও মায়ের উন্নত চিকিত্সার খরচ যোগাতে গত বছরের জানুয়ারির ১৮ তারিখ সৌদি আরব যান ২২ বছরের মুন্নি। তবে এক সপ্তাহের ব্যবধানে দেশে ফিরেন আসেন মুন্নি। তবে নিথর দেহে। ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী তার মৃত্যু হয়েছে আত্মহত্যায়। তবে পরিবারের দাবি, বিদেশে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন মুন্নি। প্রতি বছর মুন্নির মতো হাজারো নারী ভালো জীবনের আশায় বিদেশে গেলেও অনেকেই দেশে ফেরেন কফিন বন্দি হয়ে।